,

ভারত-বাংলাদেশ সর্ম্পক একটি উচ্চতায় পৌছেছে: রাজনাথ সিং

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘আজ ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি উচ্চতায় পৌঁছেছে। আর এ সম্পর্কের বর্তমান অবস্থাকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনালী অধ্যায় বলে আখ্যায়িত করেছেন’। আজ শনিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভারত- বাংলাদেশ মৈত্রী ভবন উদ্বোধন।উপলক্ষে তিনি একথা বলেন।

তিনি বলেন, দুটি দেশ অভিন্ন ভাষা, সংস্কৃতি, পরিবার ও আত্মীয়তার বন্ধনে এক বিশেষ সম্পর্ক বহন করে। ভবনটির নামই বলে দিচ্ছে আমাদের সম্পর্কের মূল সুর। তিনি বলেন, ভারত- লাদেশ অস্থিতিশীলতা ও সন্ত্রাসী শক্তির মোকাবেলায় সবসময় হাতে হাত মিলিয়ে কাজ করেছে। শুধু ভারত- বাংলাদেশ নয়, সমগ্র অঞ্চলে সন্ত্রাসবাদ একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ প্রশংসা করছি।

রাজনাথ সিং আরো বলেন, আমি খুশি যে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীসমূহকে প্রশিক্ষণ দিতে
আমাদের সহযোগিতামূলক কর্মসূচী ভালভাবে এগিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে আমরা বাংলাদেশের ৬৮১ জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছি। বাংলাদেশ যদি চায়, আমরা আরো
এব্যাপারে সাহায্য করতে পারলে খুশি হবো।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র তিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অধ্যক্ষ মজিবুর রহমান, ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, রাজশাহীস্থ সহকারি হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর