,

দেশি স্টাইলে রুই মাছের কালিয়া

news-image

লাইফস্টাইল ডেস্ক: সারা বছরই পাওয়া যায় রুই মাছ। রুই মাছের কালিয়ার তরকারি আমাদের দেশে খুবই জনপ্রিয়। মজাদার এ দেশি খাবারটি খাননি এরকম একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। মাংস তো খাওয়া পড়েই, আজ তাই আমাদের দেয়া রেসিপি দেখে রেঁধে ফেলুন মজাদার রুই মাছের কালিয়া।

রান্নায় যা লাগবে
রুই মাছ ৫-৬ টুকরা, আলু (মাঝারি) ২টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ (উঁচু), লেবুর রস ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, ময়দা ১ টেবিল চামচ, ফেটানো ডিম অর্ধেকটা, কাঁচা মরিচ ফালি ২টি, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।

রাঁধবেন যেভাবে
মাছ ধুয়ে পানি ঝরিয়ে লবণ, লেবুর রস, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া মেখে ম্যারিনেট করে রাখতে হবে পাঁচ মিনিট। ফেটানো ডিমে চুবিয়ে ময়দায় মেখে ডুবো তেলে ভেজে মাছ তুলে রাখতে হবে। আলুর মধ্যে লবণ ও হলুদ গুঁড়া মেখে ভেজে রাখুন। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষাতে হবে। কষানো হলে এক কাপ গরম পানি দিয়ে তাতে মাছ ও আলু দিন। রুই মাছ মাখামাখা হলে গরম মসলার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী