,

মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরায় গ্রেপ্তার সৌদি নারী (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরায় গ্রেপ্তার হয়েছেন এক সৌদি নারী। শুক্রবার সৌদি আরবের তাইফ শহরে এ ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। খবর খালিজ টাইমস।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সৌদি আরবের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাজিদ আল-মোহাদ্দিস একটি অনুষ্ঠানে গান গাইছিলেন। সেসময় দর্শক সারি থেকে বোরকা পড়া এক নারী দৌড়ে গিয়ে মোহাদ্দিসকে জড়িয়ে ধরেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ছাড়িয়ে নেয়।

একজন সরকারি আইনজীবী ওই নারীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা করবেন বলে পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে।

তবে এ বিষয়ে কিছু বলেননি ‘সৌদির সঙ্গীতের যুবরাজ’খ্যাত মোহাদ্দিস। এ ঘটনার পরও মঞ্চে গান চালিয়ে যান তিনি। ইরাক বংশোদ্ভূত হলেও সৌদি আরবের নাগরিকত্ব রয়েছে তার।

সৌদি আরবে ভিড়ের মধ্যে অপরিচিত পুরুষের সঙ্গে নারীদের উপস্থিতি নিষিদ্ধ। দেশটিতে মাদক, আধুনিক পোশাক ও লিঙ্গ পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে।

উল্লেখ্য, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিকে অতি-রক্ষণশীল অবস্থা থেকে বের করে আনতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সৌদিতে এখন সিনেমা হল চালু হয়েছে। এছাড়া সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের এখন রাস্তায় গাড়ি চালানোতে কোনও বাধা নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর