,

‘আমি রক্ত দেখিয়ে কাঁদতে কাঁদতে ম্যাডামকে বলছিলাম, আর মারবেন না ম্যাডাম’

news-image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শিক্ষিকার বেত্রাঘাটে দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাবেদ খাঁন আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। আহত জাবেদ খান জগতপুর গ্রামের রফিক খানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বিদ্যালয়ের ক্লাসরুমে দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম ক্লাসরুমে গিয়ে স্টিলের স্কেল দিয়ে ছাত্র জাবেদকে মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। বের হতে থাকে রক্ত।

এ খবর পেয়ে জাবেদ খানের পিতা রফিক খান তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করান।

জাবেদ জানায়, আমি রক্ত দেখিয়ে কাঁদতে কাঁদতে ম্যাডামকে বলছিলাম, আর মারবেন না ম্যাডাম। কিন্তু ম্যাডাম মারতেই থাকেন।

রফিক খান বলেন, এ ঘটনাটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সকল সদস্যসহ স্থানীয় ইউপি মেম্বারকে অবগত করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার আলী বলেন, দুই ছাত্রের মধ্যে ঝগড়া হলে প্রধান শিক্ষক ক্লাস রুমে গিয়ে ছাত্রদের ঝগড়া বেত্রাঘাত করে থামিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর