,

‘ব্লাউজ খুলেছি ঠিকই, তাই বলে আমি পর্ন তারকা নই’

news-image

বিয়ের পর স্বামী-স্ত্রীর প্রেম। সেই দৃশ্যে অভিনয়ে প্রয়োজন ছিল ব্লাউজ খোলার। Netflix-এর ‘সেক্রেড গেমস’-এ সেই দৃশ্যে অভিনয়ের পর কার্যত হেনস্থার শিকার হতে হচ্ছে অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডকে। তিনি ‘পর্ন তারকা’ কিনা প্রশ্ন রোজ সোশ্যাল মিডিয়ায় হজম করতে হচ্ছে মারাঠি অভিনেত্রীকে।

‘একদমই পর্ন তারকা নই। ওই দৃশ্যে কোনও বাস্তবের সেক্স দেখানো হয়নি। যা দেখানো হয়েছে, তাকে ক্যামেরা-চিটিং বলে। ভালোবাসার দৃশ্য ছিল, তাই ব্লাউজ খুলেছিলাম। কিন্তু এর পর যা হবে ভাবিনি।’
স্পটবয়-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন অভিনেত্রী রাজশ্রী।

‘ওই দৃশ্যের মিম বানিয়ে হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। তাতে লেখা, মঙ্গলসূত্র পরা হট ভারতীয় অভিনেত্রী!’ সাক্ষাৎকারে আক্ষেপ অভিনেত্রীর।

সাইফ আলি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি-র ‘সেক্রেড গেমস’-এ নওয়াজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন রাজশ্রী। মুম্বাইয়ের অপরাধ, দুর্নীতি, রাজনীতি মিশেল নিয়ে তৈরি ‘সেক্রেড গেমস’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। শুরু হয়েছে বিতর্কও।

‘সেক্রেড গেমস’ এর পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে। বিক্রম চন্দ্র-র ‘সেক্রেড গেমস’ উপন্যাস উপলক্ষে তৈরি হয়েছে সিরিজটি।

সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর