,

নিজে খুন হলেও সন্তানকে নিরাপদে রাখলেন বাবা

news-image

ব্রাজিলের একজন আইনজীবী নিজের মৃত্যু নিশ্চিত জেনেও ঠান্ডা মাথায় তার শিশু সন্তানের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এই আইনজীবীকে তার খুনি খুব কাছ থেকে পরপর পাঁচটি গুলি করে এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি [ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা] ক্যামেরায় ভয়ংকর এ ঘটনাটি ধরা পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ১৩ জুলাই শুক্রবার এ খবরটি প্রকাশ করলেও হত্যাকাণ্ডটি কবে সংঘটিত হয়েছে তা জানায়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আইনজীবী অান্দ্রে রিবেইরো গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে এক নারীর কাছ থেকে তার শিশু কন্যাকে কোলে তুলে নেন। এর কয়েক সেকেন্ড পর সেখানে ওঁৎ পেতে থাকা এক বন্দুকধারী তার দিকে গুলি তাক করে। তিনি ঠান্ডা মাথায় তার কোলে থাকা শিশু কন্যাকে ওই নারীর কোলে দেন। এরপর তিনি আত্মসমর্পণের ভঙ্গিতে হাঁটু গেঁড়ে রাস্তায় বসে পড়লে বন্দুকধারী তাকে খুব কাছ থেকে পরপর পাঁচটি গুলি করে পালিয়ে যায়। আইনজীবী ঘটনাস্থলেই নিহত হন। কিন্তু ওই নারী ও তার শিশু কন্যার কোনো ক্ষতি হয়নি।


শিশুকন্যাকে পাশের নারীর হাতে তুলে দিচ্ছেন রিবেইরো।
ওই নারী আন্দ্রে রিবেইরোর স্ত্রী নাকি গৃহকর্মী, সে সম্পর্ক ব্রাজিলের গণমাধ্যম নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

ভিডিওতে যেভাবে ওই আইনজীবী বিনা বাক্য ব্যয়ে নিজেকে বন্দুকধারীর কাছে সমর্পণ করেছেন, তাতে অনেকে মনে করছেন তিনি তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়ে গিয়েছিলেন। তাই নিজেকে রক্ষার কোনো চেষ্টা করেননি।


হাঁটু গেঁড়ে রাস্তায় বসে যান রিবেইরো। এরপরই তাকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ এখনো এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি। তবে অনেকে ধারণা করছেন, এটি ছিল পরিস্কার একটি হত্যাকাণ্ড। ডাকাতির ঘটনা বলে এটিকে চালিয়ে দেওয়া যাবে না। কারণ ভিডিওতে ওই বন্দুকধারীকে কিছু লুট করতে দেখা যায়নি, এমনকি বন্দুকধারী কিছু লুট করার উদ্যোগও নেননি। তিনি গিয়ে সরাসরি খুন করে পালিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর