,

মিরপুরের ক্যাম্প গাজীপুরে ও মোহাম্মদপুরের বিহারীদের কেরানীগঞ্জে স্থানান্তরের করা হচ্ছে

news-image

মিরপুরের বিহারী ক্যাম্প গাজীপুরে ও মোহাম্মপুর এলাকার বিহারীদের কেরানীগঞ্জে স্থানান্তর করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকার ৪৫টি বিহারি ক্যাম্পে প্রায় ৬ লাখ লোক বসবাস করে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বিহারি ক্যাম্প স্থানান্তরে সরকারি খাস জমি খোঁজা হচ্ছে।

ইতিমধ্যে গাজীপুর ও কেরানীগঞ্জের দুটি স্থান প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। ২০১৪ সালে মিরপুর বিহারি ক্যাম্পে অগ্নিকান্ডে ১১ জনের প্রাণহানির ঘটনার পর এ উদ্যোগ নেয়া হয়।

প্রসঙ্গত, ওই ঘটনার চার বছর পার হলেও কোন ক্লু বের করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি কাউকে গ্রেফতারও করা হয়নি। উল্টো পুলিশের পক্ষ থেকে বিহারীদের আসামী করে মামলা করা হয়েছিল।

সূত্র জানায়, রাজধানী ঢাকায় ৪৫টি বিহারি ক্যাম্পে প্রায় ৬ লাখ লোক বাস করে। এছাড়া দেশের কয়েকটি জেলায় ক্যাম্পগুলোতে মানবেতর জীবন কাটাচ্ছে বিহারিরা। তাদের অন্যত্র স্থানান্তর না করা পর্যন্ত ক্যাম্পের বাসিন্দাদের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের নজরদারি রয়েছে।

এর আগে মিরপুর ও মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে বিভিন্ন সময় সিটি করপোরেশন গৃহায়ণ মন্ত্রণালয়ের উদ্যোগে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সর্বশেষ গতকালও মিরপুরে বিহারীদের পুনর্বাসন না করে উচ্ছেদের সিদ্ধান্তের ঘোষণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিহারীরা।

জানা গেছে, ১৯৭৪ সালে ভারত ও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের পর পাকিস্তান সে সময়ে উল্লেখযোগ্য সংখ্যক আটকে পড়া পাকিস্তানিদের গ্রহণ করে। ১৯৯২ সালে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) অঙ্গ প্রতিষ্ঠান রাবিতা আলম আল ইসলামি একটি জরিপ পরিচালনা করে। যারা সে সময়ে পাকিস্তানে ফিরে যেতে চায় তাদের ফরম পূরণ করতে দেয়া হয়। তাদের সহযোগিতা করেছিল স্ট্র্যান্ডেড পাকিস্তানি জেনারেল রিপার্টিশন কমিটি (এসপিজিআরসি)।

ওই সময় ৪০ হাজার ২০৮টি পরিবারের দুই লাখ ৩৭ হাজার ৪৪০ জন উর্দুভাষী পাকিস্তানে ফিরে যেতে ফরম পূরণ করেছিল। তখন ক্যাম্পে এক লাখ ২৬ হাজার ২৪৮ জন বসবাস করতেন। আর ক্যাম্পের বাইরে ছিলেন এক লাখ ১১ হাজার ১৯২ জন। তবে তাদের মধ্যে মাত্র ৩২৩ জনকে পাকিস্তান গ্রহণ করেছিল। এরপর থেকে আটকেপড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়া বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর