,

পাকিস্তানে সমাবেশে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৮

news-image

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাসতুং শহরে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ১৮০ জন আহত হয়েছে। খবর ডনের

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সমাবেশ চলার সময় হামলকারী বোমা বিস্ফোরণ ঘটায়।

আইএস জঙ্গিরা তাদের সংবাদ মাধ্যমে এ হামলা দায় স্বীকার করেছে। এর আগে আফগানিস্তানের সীমান্তবর্তী এ অঞ্চলে আইএস জঙ্গিরা বেশ কিছু হামলা চালায়।

এ হামলায় বেলুটিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানি নিহত হয়েছেন। সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই।

প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বুঙ্গালজাই বলেন, আত্নঘাতী হামলার আঘাত থেকেই সিরাজ নিহত হয়েছেন।

সিরাজের নিজ জেলাতেই এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত সিরাজকে কোয়েটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর