,

নায়ক মান্নার মৃত্যুতে চলচ্চিত্র সংকটপন্ন

news-image

বাংলাদেশে চলচ্চিত্রের সংকটপন্ন অবস্থার বিষয়ে তুখোড় খল অভিনেতা ও বর্তমান শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেছেন, সালমান শাহ মৃত্যুর কারণে চলচ্চিত্রে প্রভাব পড়ে নি। তবে মান্নার মৃত্যুর কারণে আজ চলচ্চিত্রের এই দুরবস্থা। মান্না চলে যাওয়ার কারণে বাংলা চলচ্চিত্রে যে ক্ষতি হয়েছে তা সবার জানা। শনিবার বেলা সাড়ে বারটায় ঢাকা ক্লাবে ‘নতুন মুখের সন্ধানে’র সংবাদ সম্মেলনে এমনটায় দাবি করলেন তিনি।

মিশা সওদাগর আরও বলেন, চলচ্চিত্রে সংকটের শেষ নেই। একের পর এক সমস্যার তৈরি হচ্ছে। ইন্ড্রাস্ট্রিতে প্রচুর শিল্পী থাকলেও উপযুক্ত কোনও শিল্পী নেই। এখন যেটা হচ্ছে যারা অভিনয় করছে তারাই শিল্পী। হলে দর্শক টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে শিল্পীদের অভিনয় দেখে একসময় তালি দিত, গালী দিত এখন আর তা দেখি না।

সর্বশেষ ১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার প্রায় তিন দশক পর আবারও আয়োজন হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।

সংবাদ সম্নেলনে এই প্রতিযোগিতার প্রচার স্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বেশকিছু আনুষঙ্গিক চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে। সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশিদ। এতে আরো উপস্থিত ছিলেন-চিত্রনায়ক ফারুক, আলমগীর, জায়েদ খান, সায়মন সাদিক, খল অভিনেতা মিশা সওদাগর, নৃত্য পরিচালক মাসুম বাবুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর