,

ওবায়দুল কাদেরের গল্পের নায়িকা পূর্ণিমা

news-image

ডেস্ক রিপোর্ট : সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গল্পের নায়িকা হয়ে চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

জানা গেছে, ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। উপন্যাসের নামেই ছবিটির নাম রাখা হয়েছে। এই ছবিতে জুটি বাঁধবেন ফেসদৌস-পূর্ণিমা।

এ সম্পর্কে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘কাজটা এখনো সিওর নয়’।

ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘পূর্ণিমার সঙ্গে আমার ও ফেরদৌস ভাইয়ের কথা হয়েছে। এখনো আমাদের মধ্যে এগ্রিমেন্ট হয়নি। আশা করি শিগগিরই এগ্রিমেন্ট হয়ে যাবে। আমার এই ছবিতে ফেরদৌস ও পূর্ণিমা জুটি বেঁধে অভিনয় করবেন।’

নেয়ামুল আরও বলেন, ‘ফেরদৌস ভাইয়ের মাধ্যমে উপন্যাসের গল্পটি পড়ি। এর গল্প আমার ভীষণ ভালো লাগে। চলচ্চিত্রের জন্য এমন একটি গল্প খুঁজেছিলাম। চরাঞ্চলের প্রেম, আবেগ ও জীবন-যাপন নিয়ে ছবির কাহিনী। যেহেতু চরে শুটিং করতে হবে তাই একটু ঠাণ্ডা পরলেই আমরা কাজটা শুরু করব। আশা করি কাজটি সুন্দরভাব শেষ করে দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’

ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচলি’ থেকে চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মারুফ রেহমান ও ভারতের প্রিয় চট্টোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর