,

মাতামুহুরী নদীতে গোসলে নেমে ৪ শিক্ষার্থী নিখোঁজ

news-image

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চার স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে মহাসড়কের মাতামুহুরী ব্রিজের নিচে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

নিখোঁজদের মাঝে একজন চকরিয়া গ্রামার স্কুলের অধ্যক্ষের ছেলে আর দু’জন স্কুল পরিচালনা কমিটির সদস্য আনোয়ার ও তার ভাইয়ের ছেলে বলে জানা গেলেও নিখোঁজদের নাম জানাতে পারেননি কেউ। অপরজনের পরিচয়ও জানা যায়নি। তবে তারা সবাই চকরিয়া গ্রামার স্কুলের প্রাইমারি বিভাগের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনা জানাজানি হবার পর চকরিয়া দমকল বাহিনীর সদস্য, পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইয়াসির আরাফাত বলেন, স্কুল ছুটির পর একদল শিশু-কিশোর মাতামুহুরীর বালির চরে ফুটবল খেলতে যায়। তারা ঘণ্টাখানেক খেলার পর ঘেমে যাওয়ায় ৫ জন খালে গোসল করতে নামে। এদিক সেদিক সাঁতার কাটতে গিয়ে হঠাৎ ৪ জন নিখোঁজ হয়ে যায়। আরেকজনও প্রায় ডুবে যাওয়া থেকে কোনো মতে তীরে ফিরে এসেছে।

তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর