,

বাংলাদেশে আসছেন না মেসি, পুরোটাই গুজব

news-image

স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ডেই। তারপরেই অনেকটা লোকচক্ষুর অন্তরালে লিওনেল মেসি। বার্সেলোনায় ফিরে এতদিন পরিবারের সঙ্গে ছুটি কাঁটিয়ে মাত্রই ফিরেছেন বার্সেলোনায়।

মেসি বার্সেলনাতে ফিরলেও তাকে নিয়ে বেশ বড়সড় গুঞ্জন শুরু হয়েছিল বাংলাদেশে। ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের জন্য চলতি মাসের ২২ জুলাই বাংলাদেশের আসার গুঞ্জন চাওর হয়েছিল বাংলাদেশের গণমাধ্যমে।

কিন্তু সেটিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বাংলাদেশে উইনিসেফের যোগাযোগ ব্যবস্থাপক এএম সাকিল ফয়েজুল্লাহ। তিনি জানান, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন একটি খবর। বর্তমানে বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই মেসির।’

ফয়েজুল্লাহ আরো জানান, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এবং তাদের ওখানকার ইউনিসেফ অফিসে যোগাযোগ করেও মেসির বাংলাদেশে আসার ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন লিওনেল মেসি। ইউনিসেফের দূত হিসেবে ২০০৬ সালে জিনেদিন জিদান বাংলাদেশে আসলেও আর তেমন বড় কোনো ফুটবলারের বিংশ শতাব্দীতে পা পড়েনি এই বাংলাদেশে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর