,

যে কারণে শাকিব খানের পাঁচ গানে যাদবের না

news-image

সম্প্রতি শাকিব খানের হিট হওয়া ‘চুম্মা’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ কিংবা ‘কেন আজকাল’—সব গানের কোরিওগ্রাফার ভারতের বাবা যাদব। কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’ ও ‘নোলক’ ছবির গানগুলোও তাই তাঁকে দিয়ে কোরিওগ্রাফি করানোর কথা ভাবছিলেন প্রযোজক সেলিম খান ও সাকিব সনেট। প্রস্তাবও দিয়েছিলেন বাবাকে। ‘ক্যাপ্টেন খান’-এর তিনটি গান ও ‘নোলক’-এর দুটি গান আপাতত শুট হওয়ার কথা। কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন বাবা। ‘নোলক’ ছবির তত্ত্বাবধানে থাকা পরিচালক ইফতেখার চৌধুরী বলেছেন, “প্রথমে অন্য কাজে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছিলেন বাবা। কিন্তু পরে বাজেট ও সময় নিয়ে আমাদের সঙ্গে বনিবনা হয়নি। একটি গানের জন্য দুই লাখ টাকা পারিশ্রমিক, সঙ্গে তিন দিনের শিডিউল দেওয়া সম্ভব হবে না। তাই বাবার ‘না’ আমরা মেনে নিয়েছি। এখন নতুন কোনো কোরিওগ্রাফার নেওয়ার কথা ভাবছি।”

৬ জুলাই ‘ক্যাপ্টেন খান’ ছবির টাইটেল গানটিতে কোরিওগ্রাফি করার জন্য বাংলাদেশে আসার কথা থাকলেও আসেননি বাবা যাদব। পরে গানটির নির্দেশনা দেন বাংলাদেশের এ কে আজাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর