,

নেইমারের ‘গড়াগড়ি’র ছবি দিয়ে ২৬টি ইংরেজি বর্ণ তৈরি!

news-image

রাশিয়া বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিলেও দলটির সবচেয়ে বড় তারকা নেইমারকে নিয়ে ট্রলিং থেমে নেই। গতকালই ফিফার একজন কর্মকর্তা বলেছেন, নেইমার গড়াগড়ি দিয়ে লোক হাসাচ্ছে। সমালোচনায় বিশ্ব মিডিয়ার পাশাপাশি যোগ দিয়েছে ব্রাজিলের মিডিয়াও। এবার নেইমারের পড়ে যাওয়ার সেইসব ছবি দিয়ে রীতিমতো ইংরেজি বর্ণমালা তৈরি করে ফেললেন এক ডিজাইনার। যিনি নিজেও ব্রাজিলের একজন নাগরিক!

ডিজাইনার লুসিয়ানা জ্যাকবের এই কাণ্ড ইতিমধ্যেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। নেইমারের এসব কাণ্ডে যারা বিরক্ত তারা তো বটেই; জ্যাকবের ‘শিল্পকর্ম’ দেখে বেজায় খুশি হয়েছে ব্রাজিল বিরোধীরা। ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ ‘A’ থেকে শুরু করে রীতিমতো শেষ বর্ণ ‘Z’ পর্যন্ত সাজানো হয়েছে শুধুমাত্র নেইমারের বিভিন্ন সময়ের পড়ে যাওয়ার ছবি নিয়ে।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে মারাত্মক ইনজুরি থেকে সেরে উঠে তিন মাস পর মাঠে ফিরেন নেইমার। অনেকের মতেই, রাশিয়া বিশ্বকাপে তার পারফর্মেন্স মোটেও ভালো ছিল না। তার ওপর নির্ভর করে শিরোপা জয়ের হেক্সা মিশনে আসা ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। তবে আলোচনায় থেকে যায়, ফাউল পাওয়ার জন্য নেইমারের মাঠে গড়াগড়ি করার অভিনয়! যা নিয়ে সারা ফুটবলবিশ্বে এখনও ট্রল চলছে। যদিও বিশ্বকাপে সর্বোচ্চ ২৩ বার ফাউল করা হয়েছে নেইমারকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর