,

যুক্তরাষ্ট্রে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হন্ডুরাসের ৩১৩ শিশু চিহ্নিত

news-image

যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশ ‘কঠোর পদক্ষেপ’ নেয়ায় হন্ডুরাসের মোট ৩১৩ শিশু তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হন্ডুরাসের কনস্যুলার স্টাফ তাদের দেশের এসব শিশুকে চিহ্নিত করেন। বৃস্পতিবার এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

হন্ডুরাসের অভিবাসি সুরক্ষা বিষয়ক পরিচালক লিজা মাদ্রানো এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের নির্দেশ দেয়ার পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কনস্যুলার কর্মকর্তারা হন্ডুরাসের শিশুদের খুঁজে বের করতে বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

মাদ্রানো বলেন, ‘আমাদের কনস্যুলার নেটওয়ার্ক বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে এবং অনেকের সাথে কথা বলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া হন্ডুরাসের ৩১৩ শিশুর পরিচয় নিশ্চিত করেছে।’

তিনি আরো জানান, পরিবারগুলোকে ২৬ জুলাই নাগাদ পুনর্মিলিত করা হবে। পরিচয় পাওয়া এসব শিশুর ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। এএফপি, বিএসএস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর