,

লাদেনের দেহরক্ষীকে তিউনিশিয়ার হাতে তুলে দিল জার্মানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী সামি আল-আদাউদিকে তিউনিসিয়ার কাছে হস্তান্তর করেছে জার্মানি। তিউনিসিয়ার বিচার বিভাগের আহ্বানে সাড়া দিয়ে সম্প্রতি এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, দেশটির বিচার বিভাগে দায়ের করা মামলায় আদাউদির বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসবের মধ্যে রয়েছে, গোপনে আফগানিস্তানে আল-কায়েদার কাছে থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ এবং জার্মানিতে উগ্র তৎপরতা পরিচালনা করা। এ ছাড়া তিউনিসিয়ায় চালানো একাধিক সন্ত্রাসী হামলায় আদাউদির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

সামি আদাউদি ১৯৯৭ সালে তিউনিসিয়া থেকে জার্মানিতে যান এবং দেশটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে তিনি জার্মানিতে ছিলেন না। এ সময়ে তিনি আফগানিস্তানে গিয়ে আল-কায়েদার কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে বিন লাদেনের দেহরক্ষীর দায়িত্ব পালন করেন বলে তিউনিসিয়া অভিযোগ করেছে।

তবে জার্মানির বিচার বিভাগে আদাউদির বিরুদ্ধে তিউনিসের আনীত অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পায়নি বলে তাকে এতদিন গ্রেফতার করেনি। কিন্তু সম্প্রতি তিউনিসিয়া সরকারের পীড়াপিড়িতে তাকে আটক করে তিউনিসের কাছে হস্তান্তর করেছে বার্লিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর