,

বিশ্বকাপ জিতলে কপালে ট্যাটু করাবেন এই তারকা

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো ফুটবল জগত। এরইমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে যোগ্য দুই দল। সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়েছে আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা ক্রোয়েশিয়া।

বিশ্ব ফুটবলে নতুন চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম তুলতে চায় ক্রোটরা। আর সেটা হলে কপালে ট্যাটু করাবেন দলের অন্যতম সেরা খেলোয়াড় রাকিতিচ। বিশ্বকাপ শিরোপা যদি তাদের পক্ষেই যায়, তাহলে স্মরণীয় জয়কে নিজের কপালে ধারণ করবেন এই তারকা ফুটবলার, যা তার সঙ্গে থাকবে আমৃত্যু।

ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে কী করবেন এই প্রশ্নের উত্তরে রাকিতিচ বলেন, “কপালে ট্যাটু করাব। তবে তার আগে স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে”।

রাকিতিচ আরও বলেন, “আমাদের জন্য কোটি কোটি সমর্থক গলা ফাটাচ্ছেন। আর্জেন্টিনা, স্পেন, জার্মানিসহ বিশ্বের নানাপ্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসছে। আমাদের এক একটা গোলে তাদের উচ্ছ্বাস দেখার মতো। নিজেদের দেশের জন্যও এতটা উত্সাহ ওরা দেখায়নি, যা আমাদের জন্য দেখাচ্ছে। আর এতে একটা জিনিস পানির মতো পরিষ্কার, আমরা যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ ফাইনাল খেলছি। গোটা বিশ্বকে দেখাতে চাই, আমরা এক হয়ে খেলেছি এবং জয়ের জন্য সবকিছু করতে পারি”।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর