,

ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন করলেন রাজনাথ সিং

news-image

নিউজ ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন করেছেন বাংলাদেশ সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নতুন ভিসা আবেদন কেন্দ্রে ঢাকায় বিদ্যমান সব ভিসা আবেদন কেন্দ্র (মতিঝিল, উত্তরা, গুলশান ও মিরপুর রোড) প্রতিস্থাপিত হবে। একই সঙ্গে ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বিদ্যমান ই-টোকেন (সাক্ষাৎকার) ব্যবস্থাও থাকবে না।

শনিবার বেলা সাড়ে ১১টায় ভিসা সেন্টারটি উদ্বোধনের সময় উভয় দেশের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রগুলো ১৫ জুলাই ২০১৮ থেকে যমুনা ফিউচার পার্কের নতুন ভিসা আবেদন কেন্দ্রে প্রতিস্থাপিত হবে। বাকি দু’টি ভিসা আবেদন কেন্দ্রও (গুলশান ও মিরপুর রোড) ৩১ আগস্ট ২০১৮ এর মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তরিত হবে।

এরপর থেকে ঢাকায় এটিই হবে পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারসূচি ছাড়াই সব শ্রেণীর ভিসা আবেদনের জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর