,

উড়ল প্রথম হজ ফ্লাইট

news-image

শনিবার সকাল ৭টা ৫২ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয়  বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ জানিয়েছেন। তিনি বলেন, “আজ (শনিবার) তিনটি ডেডিকেটেড ফ্লাইট ও একটি শিডিউলড ফ্লাইট জেদ্দা যাবে।”

সরকারের সিদ্ধান্ত অনুসারে, এবছর ভিসার আগেই সব এজেন্সিকে নিজ নিজ হজযাত্রীদের টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়। এবছর সৌদি আরব সরকার নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত কোনো হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে না বলে জানান শাকিল মেরাজ। হজ গমনেচ্ছুদের জন্য সাউদিয়া এয়ারলাইন্স থেকে ৪৬ হাজার ৭৫৫টি এবং বাংলাদেশ বিমান থেকে ৫১ হাজারের বেশি টিকিট ইস্যু করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় ইতোপূর্বে জানিয়েছে।

বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সাউদিয়া ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ হজযাত্রী পরিবহন করবে। আগামী ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন করেন। ১৪ জুলাই শুরু হয়ে ১৫ অগাস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট।

২৭ অগাস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে।

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর