,

কনডম দিয়ে শ্বাসরোধ করা হয়েছিল অস্কারজয়ী অভিনেত্রীকে!

news-image

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী মীরা সোরভিনো হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। হার্ভে তাকেও যৌন শোষণ করেন বলে দাবি করেছিলেন তিনি। সম্প্রতি তিনি জানালেন, ১৬ বছর বয়সে কনডম দিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল।

হত্যা-চেষ্টার উদ্দেশ্যে নয়, বরং অভিনয়ের প্রতিভা শেখানোর জন্যই নাকি মীরার কাস্টিং পরিচালক তার সঙ্গে ভয়ঙ্কর কাজটি করেছিলেন। সম্প্রতি মীরা জানিয়েছেন, এক কাস্টিং পরিচালক তাকে কনডম দিয়ে গলায় ফাঁস পরিয়ে দিয়েছিলেন। তখন তার বয়স ছিল ১৬ বছর। সেই বয়সে ঘটনাটি বোঝার মতো মানসিকতাও ছিল না তার।

একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করার একপর্যায়ে এই প্রসঙ্গটি তুলে ধরেন অস্কারজয়ী অভিনেত্রী মীরা। তিনি বলেন, ‘যখন আমার বয়স ১৬ বছর ছিল তখন প্রথম অডিশন দিই আমি। তখনই এক কাস্টিং পরিচালক আমার সঙ্গে অশালীন ব্যবহার করেন। আমাকে ভৌতিক সিনেমার একটি দৃশ্য দেওয়া হয়। সেই দৃশ্যটিতে অভিনয় করার সময় আমাকে একটি চেয়ারে বসতে দেওয়া হয়। তখনই সেই কাস্টিং ডিরেক্টর আমাকে চেয়ারের সঙ্গে বেঁধে দেন। তারপর কনডম দিয়ে আমার শ্বাসরোধ করেন।’

অবশ্য পরে এমন কাজের জন্য ক্ষমা চেয়ে নেন সেই কাস্টিং পরিচালক। তিনি তৎক্ষণাৎ জানিয়েছিলেন, দৃশ্যটি ভয়ের ছিল, তাই মীরা যাতে ভয় পান, তাই এই কাজ করা হয়েছিল।

মিরা জানিয়েছেন, তখন তিনি অনেক ছোট ছিলেন। কনডম চিনতেন না। কিন্তু আজ তিনি এটা বোঝেন না, একজন কাস্টিং পরিচালক কেন নিজের পকেটে কনডম নিয়ে ঘুরতেন। বিশেষ করে অডিশনে আসার সময় কনডমের প্রয়োজন থাকার কথা না। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর