,

ধরা খেলেন ১০ সুন্দরী সোনা পাচারকারী

news-image

নিউজ ডেস্ক: হংকংয়ের পুলিশ লন্ডনে অবৈধ সোনা চোরাচালান চক্রের ৩১ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে অাছেন ১০ সুন্দরী নারী। ওই চোরাচালান চক্রের কারণে ৩৩ জন ব্যক্তি ২৪ লাখ ডলার সমমূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সাইথ চায়না মর্নিং পোস্টের খবরে এসব তথ্য জানা গেছে।

১২ জুলাই, বৃহস্পতিবার পুলিশ তাদেরকে গ্রেফতারের কথা জানায়।

চোরাচালান চক্রের কারণে আরও ৩১ ব্যক্তি ৭ মিলিয়ন হংকং ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। হংকং পুলিশের কমার্শিয়াল ক্রাইম ব্যুরোর ৩০০ কর্মকর্তা দুটি ইনভেস্টমেন্ট কোম্পানির আটটি অফিস ও ২৭টি ফ্ল্যাটে এক জোরদার তল্লাশি অভিযান চালানোর পর এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৮ থেকে ৫৩ বছর।

কমার্শিয়াল ক্রাইম ব্যুরোর প্রধান মারিনা ইন হিউ-ইয়ু বলেন, ‘এই চক্রটি সম্ভাব্য ব্যবসায়ীদের ধরার জন্য অল্পবয়সী, বিশেষ করে হাইস্কুল গ্র্যাজুয়েট আকর্ষণীয় মেয়েদের ভাড়া করতো এবং সামাজিক মাধ্যমে এসব মেয়েদের ব্যবহার করে ব্যবসায়ীদের কাবু করত। এসব মেয়েরা নিজেদেরকে ‘ব্যবসায়ী পরামর্শদাতা’ হিসেবে পরিচয় দিত।’

হিউ-ইয়ু বলেন, ‘এসব মেয়েরা তাদের সম্ভাব্য মক্কেলকে লন্ডনে অল্প ঝুঁকিতে সোনা চোরাচালানের জন্য মিষ্টি ভাষায় নানা প্রলোভন দেখাত। লন্ডনে সোনাচালানের বিনিময়ে তাদের বিশাল অর্থ লাভ, এমনকি তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার প্রলোভন পর্যন্ত দেওয়া হতো।

এ মেয়েরা নিজেদেরকে সফল বিনিয়োগ পরামর্শদাতা হিসেবে দাবি করত। এমনকি মক্কেলদেরকে প্রলুব্ধ করার জন্য তারা সামাজিক মাধ্যমে নিজেদের দামি গাড়ি, ফ্ল্যাটসহ আকর্ষণীয় জীবন-যাপনের ছবি শেয়ার করত। ঘটনার শিকার অনেক ব্যক্তি এসব মায়েদের কথার প্রলোভনে পড়ে অর্থ বিনিয়োগ করেছে, তাদের পক্ষ থেকে সব মেয়েদেরকেই চোরাচালানের কাজ করার অনুমতি দিয়েছে, কিন্তু মেয়েদেরকে কখনো বাস্তবে দেখেনি। এমন ঘটনাও ঘটেছে।’

হিউ-ইয়ু জানান, কিছু কিছু কোম্পানি অল্পবয়সী মেয়েদেরকে এভাবে ব্যবহার করে তাদের কোম্পানিতে বিনিয়োগ ৩৬০ গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর