,

উড়ছে গাড়ি ব্ল্যাকফ্লাই

news-image

অনলাইন ডেস্ক : যানজটে পড়লে অনেকেই মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তীব্র জ্যাম একটি দিনের পুরো পরিকল্পনাকেই নষ্ট করে দিতে পারে। এসব থেকে রক্ষা পেতে কেউ কেউ ভাবেন, উড়ন্ত গাড়ি থাকলেই সবচেয়ে ভালো হতো। বিশেষ করে ঢাকায় যারা থাকেন, তাদের প্রতিনিয়ত এটা ভাবতে হয়।

ঢাকাবাসীর মতো এই ভাবনা ভাবছেন বিজ্ঞানীরাও। বিজ্ঞানীরা চাইছেন উড়ন্ত গাড়ি উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ করতে। এজন্য চলছে নিরন্তর গবেষণা ও পরিশ্রম।

দীর্ঘদিন ধরে উড়ন্ত গাড়ি নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। ইতোমধ্যে এটা নিয়ে বেশ কয়েকবার পরীক্ষা-নিরীক্ষাও চালানো হয়েছে। সর্বশেষ ক্যালিফোর্নিয়ায় উড়ন্ত গাড়ির পরীক্ষা চালানো হলো। ব্ল্যাকফ্লাই নামের এই গাড়িটি সাধারণ চালকরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। এজন্য পাইলটের প্রয়োজন হবে না।

ব্ল্যাকফ্লাই একটানা সর্বোচ্চ ২৫ মাইল পর্যন্ত যেতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ মাইল। গাড়িটির নির্মাতারা জানিয়েছেন, স্পোর্টস-সুবিধাসম্পন্ন একটি গাড়ি চালাতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, এই উড়ন্ত গাড়ি চালাতেও প্রায় একই অর্থ ব্যয় হবে। তবে শুরুর দিকের মডেলগুলোতে খরচ বেশি পড়বে।
ক্যালিফোর্নিয়ার চালানোর আগে ব্ল্যাকফ্লাই কানাডায় পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। পরবর্তীতে সেখানকার এভিয়েশন কর্তৃপক্ষ এটা ব্যবহারের অনুমতি দিয়েছে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের অনেক প্রতিষ্ঠান উড়ন্ত গাড়ি তৈরির প্রতিযোগিতায় নেমেছে। এর মধ্যে কিটি-হক অন্যতম। এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ।

জানা গেছে, শুরুতে এসব উড়ন্ত গাড়ি একজন যাত্রী নিয়ে চলবে। অর্থাৎ কেবল চালকই এটা দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন। এগুলোকে ব্যক্তিগত ড্রোনও বলা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর