,

জেরিন খান ছিলেন ১০০ কেজি!

news-image

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জেরিন খানের সৌন্দর্য ঘায়েল করতে পারে যেকোনও পুরুষকে! তবে তাকে দেখতে এখন যেমন আবেদনময়ী লাগে, আগে কিন্তু এমনটা ছিলেন না।

একসময় তার ওজন ছিল ১০০ কেজির বেশি! মোটা হওয়ার কারণে বিদ্রুপ আর মানসিক জ্বালাতন হজম করতে হতো রোজ।

সম্প্রতি বার্তা সংস্থা আইএএনএস’কে দেওয়া সাক্ষাৎকারে জেরিন বলেছেন, ‘যখন আমার ওজন ছিল ১০০ কেজিরও বেশি, তখন প্রায়ই লজ্জায় পড়তে হতো। বিদ্রুপ আর জ্বালাতন পেছনে লেগেই থাকতো। যদিও এসব পাত্তা দেইনি কখনও। এখনও এ নিয়ে বিরক্তি কাজ করে না আমার মধ্যে। বরাবরই আমার মনের জোর অনেক। নিজের অনুভূতি নিয়ে কখনও লজ্জিত হই না। যারা পথচলায় আমাকে সহযোগিতা করেছেন, তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। আর বিদ্রুপ ও উপহাসকারীরা আমাকে মানসিকভাবে আরও শক্ত করেছেন।’

জেরিন খান মনে করেন, বলিউড অভিনেত্রীদের নিয়ে মানুষের ধারণা এখন বদলেছে। আইএএনএস’কে ৩১ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘সবাই জানেন অতীতে ওজনের কারণে সমালোচনা হজম করেছি। তবে পরিস্থিতি এখন বদলেছে। হালকা গড়ন নাকি মোটা নিয়ে অত ভাবেন না কেউ, নায়িকাদের পারফরম্যান্স ও অভিনয় সামর্থ্যই মুখ্য।’

ওজন নিয়ে জেরিন খান এবারই প্রথম মুখ খুলেছেন তা কিন্তু নয়। ২০১৬ সালে তিনি প্রথমবার জানান, মাত্রাতিরিক্ত ওজন থাকায় স্কুল-কলেজে তাকে নিয়ে বিদ্রুপ হতো। তখন স্কুল ও কলেজে পড়ার সময় তোলা দুটি ছবি শেয়ার করেন তিনি।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেরিন খানের। এরপর ‘হাউসফুল টু’, ‘হেট স্টোরি থ্রি’, ‘ওয়াজাহ তুম হো’ ও ‘আকসার টু’ ও ‘১৯২১’ ছবিতে দেখা গেছে তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর