,

১৮ দিনেই শেষ হল সিয়াম-পূজার নতুন ছবির শুটিং

news-image

বিনোদন ডেস্ক:
সিয়াম-পূজা জুটির প্রথম ছবি ‘পোড়ামন ২’। ফের তারা জুটি বেধেছেন ‘দহন’ শিরোনামের নতুন ছবিতে। ছবিটির নির্মাণ কাজে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া একমাস (৩০ দিন) সময় দিয়েছিলেন। কিন্তু ১৮ দিনেই শেষ হলো ‘দহন’ -এর শুটিং।

জানা যায়, অভিনয়শিল্পীদের কঠোর পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে এমন। দিনরাত এক করে শুটিং করেছেন। তিন-চার শিফটে শুটিং করেছেন।

সিনেমার নায়ক সিয়াম বলেন, “চরিত্রটাকে নিজের মধ্যে ধরে রাখতে অনেক পরিশ্রম করেছি। এমনও হয়েছে আমার পরিবারের মানুষদের সঙ্গেও ঠিকমতো দেখা সাক্ষাৎ হয়নি। সবমিলিয়ে ভালো একটি কাজ করতে পেরেছি।”

“সকলের এই প্রচেষ্টায় ১২ দিনের খরচা বেচে গেছে প্রযোজকের। কম হলেও ২০ টাকা বেঁচে গেছে।” যোগ করেন তিনি।

‘দহন’ ছবির দৃশ্যের শুটিং শেষ হলেও বাকি আছে দুটি গানের শুটিং। চলতি মাসের শেষ দিকে যার শুটিং হবে। ছবির পরিচালক রায়হান রাফী শুটিং শেষ করে ছবির সম্পাদনার কাজের জন্য তিনি গেছেন ভারতে।

গেল ৬ জুন শুরু হয় ‘দহন’ ছবির শুটিং। এফডিসি, টঙ্গি বস্তি, পূবাইল, শাহবাগসহ বিভিন্ন লোকেশনে ছবির শুটিং করা হয়। ছবিতে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি।

ছবিতে সিয়ামকে দেখা যাবে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজা অভিনয় করছেন একজন পেশাদার গার্মেন্টস কন্যার চরিত্রে।

সিয়াম-পূজা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর