,

জিবরাঈল মারা গেছেন!

news-image

অনলাইন ডেস্ক : একজন খ্রিষ্টান যাজক। সে প্রতিদিন এক মুসলিম শায়েখকে দাওয়াত দিত। তাকে বলত, তুমি ইসলাম ছেড়ে দাও, খ্রিষ্টধর্মকে নতুন ধর্ম হিসেবে গ্রহণ কর।

ওই খ্রিষ্টান যাজক মুসলিম শায়েখকে আরও বলত, তুমি প্রতিদিন অযথা পাঁচ ওয়াক্ত নামাজ পড়। কিয়াম কর, রুকু কর, সিজদা কর, পুরা মাস রোজা রাখ। তোমার জীবন তো সঙ্কটাপূর্ণ। তুমি তো শুকরের ধারেও যাও না, ইত্যাদি। এগুলোর (ইবাদত) প্রতি তোমার অনুরাগী হওয়ার দরকার নেই।

হে শায়েখ, তুমি যদি এ থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ একমাত্র তার পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তিনি (পুত্র) মৃত্যুবরণ করেছে তোমার গোনাহের কারণে এবং তোমার নাজাতের জন্য। এ বিশ্বাসের পর তোমার মুক্তি।

তোমাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ জমিনে এসে মৃত্যুবরণ করেছেন তোমার গোনাহের কারণে। এভাবে বিশ্বাস কর তাহলে জান্নাতে যেতে পারবে।

এই খ্রিষ্টান যাজক প্রতিদিন মুসলিম শায়েখের কাছে যেত এবং উপরোক্ত কথা পুনরাবৃত্তি করত এবং কোনোদিন বিরত থাকতো না।

এভাবে প্রতিদিন যাওয়ায় মুসলিম শায়েখ সহজেই তার থেকে নিজেকে আড়াল করতে পারছিলেন না। তিনি অনেক চিন্তায় মগ্ন হলেন। কীভাবে তার থেকে মুক্ত থাকা যায়। অবশেষে আল্লাহ তায়ালা তার মাথায় সুবুদ্ধি দিলেন। তিনি তার প্রধান সহযোগীকে বললেন, আগামীকাল যখন পাদ্রী আসবে আমি কিছুক্ষণ তার সামনে অবস্থান করব, তারপর তুমি আমার কাছে এসে কানে কানে কিছু বলার ভান করবে।

পরদিন নিয়ম অনুযায়ী পাদ্রী এল। কিছুক্ষণ পর মুসলিম শায়েখের সহযোগি এসে তাকে কানে কানে কথা বলল। সাথে সাথে মুসলিম শেখ প্রচ- কাঁদতে শুরু করে।

তখন যাজক জিজ্ঞাসা করল কেন কান্না করছ? মুসলিম বলল, আমি এখন বলতে পারব না। যাজক বলল, তুমি শান্ত হও এবং বল কী হয়েছে? মুসলিম বলল, না বিষয়টি অনেক বড়। বলা যাবে না।

পাদ্রী বলল, দ্রুত বল, আমার শিরা কাঁপছে।

এরপর মুসলিম শেখ বলল, আমার কাছে একটি দু:খজনকব খবর এসেছে, ফেরেশতা জিবরাঈল মারা গেছেন!
একথা শুনে ওই যাজক ঠাট্টার ছলে হেসে বলল, তুমি কী বোকা নাকি? ফেরেশতারা কখনও মরেন না।

মুসলিম শেখ বলল, তাহলে তো তুমি সবচেয়ে বড় বোকা। যদি ফেরেশতা মারা না যান তাহলে তুমি ওই সত্তার ব্যাপারে কীভাবে ধারণা করো যে, তিনি মারা গেছেন। যিনি ফেরেশতাদের সৃষ্টি করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর