,

বিমানবন্দরেই গ্রেপ্তার নওয়াজ-মরিয়ম, পাসপোর্ট জব্দ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম শরিফকে লাহোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তারের খড়গ মাথায় নিয়ে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তানের তিনবারের এই প্রধানমন্ত্রী নওয়াজ ও তার মেয়ে মরিয়ম লাহোর পৌঁছান। স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে তারা লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। খবর দ্য ডন।

পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, নওয়াজ ও মরিয়ম যে বিমানে করে এসেছেন সেটি অবতরণের পর কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এটির ভেতর প্রবেশ করে যাত্রীদের বের হয়ে যেতে বলেন। পরে তিন সদস্যের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) টিম নওয়াজ ও মরিয়মের পাসপোর্ট জব্দ করে। এর কিছুক্ষণ পরই তাদেরকে জিম্মায় নেয়।

এদিকে ছোট একটি বিমানে করে নওয়াজ ও মরিয়মকে এখন ইসলামাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওই বিমানটি অবতরণের পর তাদের দুজনকে পাঞ্জাবের আদিয়ালা বা আটোক কারাগারে নিয়ে যাওয়া হবে।

এদিকে ছেলে ও নাতনিকে গ্রহণ করতে এর আগে লাহোর আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নওয়াজ শরিফের মা উপস্থিত হয়েছিলেন।

গত ৬ জুলাই দুর্নীতির দায়ে নওয়াজ শরিফকে ১০ বছর এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেন একটি আদালত। এসময় মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদরকেও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়।

অন্যদিকে এই গ্রেপ্তারকে সামনে রেখে লাহোর বিমানবন্দরের বাইরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) কর্মীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরমধ্যে কিছু বিক্ষোভকারী বিমানবন্দরের ভেতর ঢুকতে সক্ষম হয়। তবে সহিংসতা রুখতে লাহোরে মোবাইল সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির