,

সঞ্জয় দত্তকে নিয়ে যে মন্তব্য করলেন মেয়ে

news-image

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মন্তব্য করেন তার বড় মেয়ে ত্রিশলা। ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘অ্যাস্ক মি কোয়েশ্চন’-তে ভক্তদের প্রশ্নের উত্তর দিতে সঞ্জয় দত্ত ও তার মেয়ের স্নেহমাখা সম্পর্কের প্রকাশ পাওয়া যায়।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘অ্যাস্ক মি কোয়েশ্চন’-এ ভক্তরা ত্রিশলাকে অনেক ধরনের প্রশ্ন করতে থাকেন। তারকা-কন্যা সেইসব প্রশ্নের উত্তরও দিয়েছেন। এসব প্রশ্নের মধ্যে একজন ভক্ত জিজ্ঞেস করেন, ‘সঞ্জয় দত্তের মেয়ে হিসেবে আপনার অনুভূতি কেমন?’
এ প্রশ্নের উত্তরে ত্রিশালা বলেন, ‘সত্যি কথা বলতে, এ অনুভূতি খুবই সাধারণ। আমার মনে হয় অন্য সবার বাবার মতোই আমার বাবা। তার সঙ্গে যখন আমি থাকি, তখন আমার মনে হয় আমি বাবার সঙ্গেই আছি। এতে কোনো ভিন্নতা নাই। আপনার সঙ্গে আপনার বাবার অনুভূতি যেমন, আমার কাছেও আমার বাবার অনুভূতি তেমন।’

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সঞ্জয় দত্তের প্রয়াত প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা। ১৯৯৬ সালে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান রিচা। ছোটবেলা থেকে নানা-নানির সঙ্গে যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন ত্রিশালা। বর্তমানে তিনি নিউ ইয়র্কে বসবাস করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর