,

২০২২ কাতার বিশ্বকাপ হবে শীতে

news-image

স্পোটর্স ডেস্ক: সাধারণত ফুটবল বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে। এবারও তাই হয়েছে। কিন্তু ২০২২ সালের অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপ এই রীতি ভাঙতে যাচ্ছে। ফিফা জানিয়েছে, জুন-জুলাই নয়; নভেম্বর-জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বরাত দিয়ে খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম স্পোটবাইবেল এ খবর জানিয়েছেন। খবর অনুযায়ী ২০২২ সালের নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ১৮ এর মধ্যেই হবে।

এতদিন গ্রীষ্মকালে লিগগুলোর বিরতির সময় হয়ে আসছে বিশ্বকাপ, শীতকালে হওয়াতে লিগগুলোকে বাড়তি বিরতিতে যেতে হবে। ফিফার পক্ষ থেকে লিগকে এসব জানানোও হয়েছে।

টুর্নামেন্ট শুরুর আগে কয়েক সপ্তাহর জন্য বন্ধ রাখতে হবে লিগ, যাতে জাতীয় দল অনুশীলনের সুযোগ পায়। বিশ্বকাপের পরও ফুটবলারদের বিশ্রাম দিতে বিরতি নিতে হবে লিগগুলোকে।

শীতকালে বিশ্বকাপ হলেও ঠিক সেই অর্থে শীত থাকবে না কাতারে। নভেম্বর-ডিসেম্বরেও সেখান ২০ ডিগ্রীর মতো গড় তাপমাত্রা থাকে। এই কাতার বিশ্বকাপকে ঘিরে বেশ সমালোচনাও হয়েছে এর আগে থেকেই।

অতিকায় সব স্টেডিয়াম নির্মাণে শ্রমিকদের মানবেতর জীবনযাপন নিয়েও কথা হয়েছে অনেক। এবার বিশ্বকাপের সূচিও বদলে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ