,

বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে প্রাণ গেল ভাইয়ের

news-image

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বড় বোনের গায়ে হলুদ অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

১২ জুলাই, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌর শহরের মোয়াজ্জেম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল আলম (২২)। তিনি শ্রীপুরের বরমী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ছিলেন।

বড় বোন শাহনাজ আক্তার রত্না জানান, গায়ে হলুদের অনুষ্ঠানের শেষের দিকে তিনি স্টেজেই ছিলেন। তার ছোট ভাই (শামসুল) অতিথি আপ্যায়নের প্রস্তুতি নিচ্ছিলেন। এক পর্যায়ে স্টেজের পাশ দিয়ে যাওয়ার সময় ল্যান্ডফ্যানের সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।

ওই সময় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামসুল আলম তার বাবা-মায়ের একমাত্র ছেলে।

নিহতের বড় ভগ্নিপতি আরিফুজ্জামান পলাশ জানান, শুক্রবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শামসুল আলমকে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর