,

আমি ফরিদপুরের মেয়ে : পাওলি দাম

news-image

বলিউড ও টালিগঞ্জের অভিনেত্রী পাওলি দাম বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। সম্প্রতি কাজ শেষ করেছেন দেশ ভাগের গল্প নিয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায়ের ‘মাটি’ ছবিটি। এই ছবির কাজে এসে বাংলাদেশেও ঘুরে গেছেন।

এর আগেও অবশ্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার পদচারণা ঘটেছে। মুগ্ধ করেছে কক্সবাজার সমুদ্র সৈকত। বাংলাদেশের সাথে তার একটা সখ্য রয়েছে। কালের কণ্ঠ’র কলকাতা প্রতিনিধিকে জানালেন তিনি ফরিদপুরের মেয়ে।

পাওলি দাম কালের কণ্ঠকে বলেন, আমি নিজে ফরিদপুরের মেয়ে,আমার দাদুকে দেশভাগের সময় এখানে চলে আসতে হয়েছিল সবকিছু ছেড়ে। আমি শুনেছি, সেটা খুব কষ্টের ছিল ওনার জন্য । আমার নাড়ির টান আছে বাংলাদেশের সাথে,তাই লীনাদি যখন আমকে স্ক্রিপ্ট টা শোনান, আমি খুব রিলেট করতে পেরেছিলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশে শুটিং করতে আমার অনেক ভাল লাগে কারণ সেখানকার আতিথেয়তা আমাকে মুগ্ধ করে, আর সেখানকার খাওয়া- দাওয়া অসাধারন। পৃথিবীর বেস্ট ইলিশ আমি ওখানে গেলে খেতে পারি।’

বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে শিগগির ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। এই ছবিতে পাওলির বিপরীতে অভিনয় করেছেন পার্চড খ্যাত অভিনেতা আদিল হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর