,

টিনা মুনিমকে বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলেন সঞ্জয় দত্ত!

news-image

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের মাদকাসক্তি, বান্ধবী, বেআইনি অস্ত্র আইনে জেলে যাওয়া, প্রায় সবকিছুরই ছোঁয়া রয়েছে পরিচালক রাজকুমার হিরানির এই সিনেমায়। মান্যতা দত্তের সঙ্গে বিয়ের আগে সঞ্জয় দত্তের জীবনে প্রায় ৩০৮ জন বান্ধবী ছিলেন বলেও একটি দৃশ্যে রণবীর কাপুরকে (রণবীর-ই সঞ্জয়ের দত্তের চরিত্রে অভিনয় করেন) বলতে শোনা গেছে।

রিচা শর্মা, রিয়া পিল্লাই এবং মান্যতা দত্তের গলায় মালা পরিয়ে সাতপাক ঘুরলেও, টিনা মুনিমকে নাকি পাগলের মতো ভালবাসতেন সঞ্জয় দত্ত।

১৯৮১ সালে ‘রকি’-র শুটিংয়ের পর থেকেই টিনা মুনিমের সঙ্গে সম্পর্কে জড়ান সঞ্জয় দত্ত। সম্পর্কে জড়ানোর পর ৩ বছর ধরে টিনাকে বিয়ে করার জন্য পাগল ছিলেন সঞ্জয়। কিন্তু, টিনাকে বউমা হিসেবে পছন্দ ছিল না সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের। বাবার কারণেই টিনা মুনিমকে বিয়ে করতে পারেননি বলে একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এক সময় জানান সঞ্জয় দত্ত।

যদিও, সুনীল দত্তের অপছন্দের পাত্রী হয়েও টিনা মুনিম কিন্তু কখনও সঞ্জয় দত্তকে তাঁর পরিবারের কাছ থেকে আলাদা করে রাখতে চাননি। তাঁর সঙ্গে বাবার সমস্যা হলেও, টিনা তাঁকে বুঝিয়ে বাড়ি পাঠাতেন বলেও জানান সঞ্জু। শুধু তাই নয়, তাঁদের মধ্যে একাধিক মতবিরোধ থাকলেও, তাঁকে বুঝিয়ে শান্ত করতে পারতেন একমাত্র টিনাই।

শুধু তাই নয়, টিনার সঙ্গে অনেকের সম্পর্কের কথা শোনা গেলে রেগে যেতেন সঞ্জয় দত্ত। কিন্তু, টিনার সঙ্গে অন্য কারও সম্পর্ক নেই, বেশ কিছু মানুষ ভুল তথ্য ছড়াচ্ছেন বলেও সঞ্জয়কে বোঝাতেন টিনা। সেই সঙ্গে টিনার কেরিয়ারেও কোনও সময় হস্তক্ষেপ করেননি তিনি।

তবে বান্ধবীর পোশাকআশাকের বিষয়ে সব সময়ই তিনি কড়া ধাচের ছিলেন বলেও ওই সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জানান সঞ্জয়। কিন্তু, টিনা মুনিমের সম্পর্ক ভেঙে যায় শুধু মাত্র তাঁর মাদকাসক্তির জন্য। ওই সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমনও দাবি করেন সঞ্জয় দত্ত। প্রসঙ্গত টিনা মুনিমের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৮৭ সালে রিচা শর্মাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর