,

আসছে পপি-সালমা ‘দুইবোনের’ ধামাকা

news-image

ক্লোজআপ খ্যাত কণ্ঠশিল্পী সালমা। কাজ করে যাচ্ছেন নিয়মিত। স্টেজ ও নতুন দু জায়গাতেই ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে পপি ফের ব্যস্ত হয়ে পড়েছেন নতুন নতুন ছবির কাজে। সম্প্রতি সাহসী যোদ্ধা ও কাঠগড়ায় শরৎ চন্দ্র নামের দুই ছবি নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে এই গুণী অভিনেত্রীর।

এরইমধ্যে একসাথে দেখা গেল কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীকে। শুধু যে একসাথে দেখা গেছে তাই নয়, সেখানে পপিকে বোন বানিয়ে ফেলেছেন সালমা। দুইজনের প্রায়ই একই ধরনের জামা পরিহিত একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন সালমা। যেখানে দেখা যাচ্ছে দুজনকে দুজনকে পরম আত্মীয়ের মতো ছুঁয়ে রয়েছেন।

সালমা লিখেছেন, ‘আমি হাসি কারণ তুমি আমার বোন। আমি হাসি কারণ এখানে তোমার করার কিচ্ছু নেই, এ কারণেই হাসি।’

অর্থাৎ সালমার ঠোঁটে যে স্নিগ্ধ হাসি ঝুলে রইলো তা বোন পপির জন্যই। অর্থাৎ পপিকে পেয়ে আপ্লুত ছোটবোন সালমা। হঠাৎ দুইজনের একত্রে হওয়ার কারণ কী? এ বিষয়ে কথা হয় পপির সঙ্গে।

পপি কালের কণ্ঠকে বলেন, বিভিন্ন জায়গায় আমাদের একসাথে শো থাকে। এরমকই কোনো একটি মুহূর্তের ছবি এটি। আমাদের তো অনেকগুলো ছবিই রয়েছে সালমা যে কোনটি ফেসবুকে পোস্ট করেছে দেখিনি। তবে আমঅরা দুইজন একটা চমক নিয়ে আসছি। বলা যায় বড় ধরনের ধামাকাই। একটু অপেক্ষা করুন, শিগগির জানাবো।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির