,

মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে

news-image

প্রতিযোগী ভোজ্যতেলের দাম কমায় নিম্নমুখী হয়ে পড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের বাজার। গতকাল পণ্যটির দাম কমে প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। তবে মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিতের দুর্বল অবস্থানে এ পতন প্রলম্বিত হয়নি। খবর রয়টার্স।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম কমেছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটি টনপ্রতি ২ হাজার ২০২ রিঙ্গিতে (৫৪৫ দশমিক শূন্য ৫ ডলার) লেনদেন হয়। এ নিয়ে টানা তিন সেশন পণ্যটির বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। লেনদেনের একপর্যায়ে পণ্যটির দাম ২ হাজার ১৭৬ রিঙ্গিতে নেমে আসে, যা ২০১৫ সালের ২২ সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন দামের রেকর্ড। এ অবস্থানে পণ্যটির দরপতন দাঁড়ায় ১ দশমিক ৩ শতাংশ। এদিন ২৫ টনের ৩৪ হাজার ৭০৫ লট পণ্য লেনদেন হয়।

কুয়ালালামপুরের এক ব্যবসায়ী বলেন, চীনে পাম অলিনের দাম কমায় পাম অয়েলের বাজার নিম্নমুখী হয়ে পড়েছে। তবে পরবর্তীতে রিঙ্গিতের দুর্বল অবস্থান পাম অয়েলের বাজারকে কিছুটা সহায়তার জোগান দিয়েছে।

সাধারণত রিঙ্গিতের দাম কমলে বিদেশী ক্রেতাদের জন্য মালয়েশিয়ান পাম অয়েল তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এতে চাহিদা বাড়ার কারণে পাম অয়েলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা হয়। গতকাল দুপুর পর্যন্ত ডলারের বিপরীতে রিঙ্গিতের বিনিময় মূল্য দশমিক ১ শতাংশ কমেছে। এদিন প্রতি ডলার ৪ দশমিক শূন্য ৪ রিঙ্গিতে লেনদেন হয়।

চলতি মাসে এ পর্যন্ত পাম অয়েলের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমেছে। চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের জেরে অন্যান্য ভোজ্যতেলের দামের নিম্নমুখিতা ও দুর্বল চাহিদার কারণে পণ্যটির দামে এ পতন দেখা গেছে।

সিঙ্গাপুরের এক ব্যবসায়ী বলেন, পাম অয়েলের চাহিদার অবস্থা খুব ভালো নয়। অথচ পণ্যটির উৎপাদন দ্রæতগতিতে বাড়ছে। তিনি বলেন, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের জেরে নিম্নমুখী অপরিশোধিত তেলের বাজার পাম অয়েলের বাজারেও চাপ তৈরি করছে।

যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে সয়াবিন তেলের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ৩ শতাংশ। এ বাজারে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম দশমিক ৯ শতাংশ কমেছে।

রয়টার্সের পণ্যবাজার বিশেষজ্ঞ ওয়াং তাও বলেন, পাম অয়েলের দাম আরো কমে ২ হাজার ১৮৭ ডলারে নেমে আসতে পারে। সূত্র: বণিক বার্তা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর