,

ফ্রান্স কোচের রেকর্ডের হাতছানি

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স। এরই মধ্যে দাপটের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। রোববার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমে ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই রেকর্ড বইয়ে নাম তুলে ফেলবেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। কোচ হিসেবে এবার বিশ্বকাপ জিতে ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, মারিও জাগালোর কীর্তিকে স্পর্শ করার হাতছানি দেশমের সামনে।

মঙ্গলবার বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে দিদিয়ে দেশমের ফ্রান্স। ১৯৭৪ সালে ফুটবলার হিসেবে ও ১৯৯০ সালে কোচ হিসেবে দুবারই জার্মানিকে বিশ্বচ্যাম্পিয়ন করেন ফ্রেঞ্জ বেকেনবাওয়ার।

তবে বেকেনবাওয়ারের মত ভাগ্য সুপ্রসন্ন ছিল না ফোলারের। ১৯৯০ সালে ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতলেও ২০০২ সালে কোচ হিসেবে দল বিশ্বকাপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ফোলারের দল। জার্মানির বেকেনবাওয়ারের মতো ব্রাজিলের মারিও জাগালো ফুটবলার ও কোচ হিসেবে দু’বারই বিশ্বকাপের ফাইনালে ওঠেন। ১৯৫৮ সালে ফুটবলার হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি।

বেকেনবাওয়ার, জাগালো- এই দু’জনের পাশে নাম লেখানোর সুযোগ দেশমের সামনে। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ট্রফি জয় করেছিলেন দেশম। ১৫ জুলাই মস্কোতে ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল জিতলেই রেকর্ড বইয়ে নাম উঠে যাবে দেশমের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর