,

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শেরপুরের জোড়া মাথার কন্যা শিশুরা

news-image

জন্মগ্রহণের ছয় দিনের প্রান্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শেরপুরে জন্মগ্রহণকারী জোড়া মাথার কন্যা শিশুরা।

শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) তে তাদের মৃত্যু হয় বলে শিশুদের নানা আমিনুল ইসলাম আমাদের সময় ডটকমকে জানান।

গত ৭ জুলাই সিজারিয়ানের মাধ্যমে শেরপুর শহরের মাধবপুরস্থ হেলথ অ্যান্ড নার্সিং হোমে জন্ম হয় তাদের।

শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক সামন্ত লাল সেন দুঃখ প্রকাশ করে এ প্রতিবেদককে জানান, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে রাবেয়া-রোকেয়ার চিকিৎসকরা আসছেন। তাদের দিয়েই শেরপুরের শিশুদের দেখানোর পরিকল্পনা করে ছিলাম। জীবন-মৃত্যু তো উপরওয়ার হাতে। তারপরও চেষ্টা তো করতে পারতাম।

চিকিৎসকদের বরাত দিয়ে আমিনুল ইসলাম জানান, শিশুদের জন্ডিস হয়েছিল উচ্চমাত্রায়। দুজনেই নাকি লিভার নেই, একজনের মুখের তালু নেই। এছাড়া দুজনের পাকস্থলিতেও বড় ধরণের সমস্যা ছিল।

শেরপুর সদর উপজেলার দক্ষিণ চাপাতলী গ্রামে বসবাস শিশুদের বাবা-মায়ের।

আমিনুল ইসলাম এ প্রতিবেদককে জানান, তার মেয়ে রেহেনা (২৩) সংসারি হয়েছে তিন বছর হলো। এটাই তার প্রথম সন্তান। রেহেনার স্বামী স্থানীয় রিকশা চালক।

ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ২৪ মাস বয়সী জোড়া মাথার রাবেয়া-রোকেয়ার চিকিৎসা চলছে ২০১৭ সালের ২০ নভেম্বর থেকে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাদের একাধিক জটিল ও অত্যন্ত ব্যয়বহুল অপারেশন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাবেয়া-রোকেয়ার চিকিৎসার ব্যয়ভার বহন করছেন। খুব শীঘ্রই আরও একটি অপারেশন হবার কথা রয়েছে তাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর