,

ঢাবি ভিসির বাড়ি ভাঙচুরের মামলায় সুহেল কারাগারে

news-image

ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার গ্রেফতার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম জিয়াউল ইসলাম এই আদেশ দেন।

এর আগে দুপুরে সুহেলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় শাহবাগ থানায় দায়ের করা ভিসির বাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তারের চামেলীবাগের বাসা থেকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতা ও ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সুহেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে শাহবাগ থানায় ১০ এপ্রিল চারটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। আর ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে আরও একটি মামলা করেন। তবে চার মামলায় আসামিদের নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।

-জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর