,

কাতার বিশ্বকাপেই ৪৮ দল?

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দেশ নিয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত। বিশ্বকাপের ২৩ আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে তার আগেই কাতার বিশ্বকাপে ৪৮ দল দেখা যেতে পারে। এমন সম্ভাবনার কথা বললেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

শুক্রবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপ নিয়ে সংবাদ সম্মেলনে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ৪৮ দেশ খেলার সম্ভাবনা আছে কি না? এমন এক প্রশ্নের জবাবে ফিফা প্রেসিডেন্ট বলেছেন, ‘কয়েক মাসের মধ্যে ফিফার নির্বাহী কমিটির সভা আছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে। এটা কেবল ফিফার বিষয় নয়, কাতারেরও বিষয়। আমরা বিশ্বকাপের অংশীজনদের সঙ্গে আলোচনা করবো। সবাই রাজি থাকলে কাতারে ৪৮ দেশের বিশ্বকাপ হতে পারে। তবে আমাদের সিদ্ধান্ত নেয়া আছে ৩২ দলেরই।’

বিশ্বকাপে দল বাড়ানোর যুক্তিতে ফিফা প্রেসিডেন্ট বলেছেন, ‘এখন বিশ্বজুড়ে ফুটবলের মান বেড়েছে। কোয়ালিটি দলের সংখ্যা অনেক বেড়েছে। অনেক নতুন নতুন দল উঠে আসছে যারা ভালো করছে। দেখুন ইতালি, নেদারল্যান্ডস, চিলি, ক্যামেরুনের মতো দল কিন্তু এই বিশ্বকাপে নেই। বিশ্বে কোয়ালিটি সম্পন্ন দল বাড়ায় তাদেরকে বিশ্বকাপে খেলার সুযোগও বাড়াতে হবে।’

ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠা প্রসঙ্গে জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বকাপের আগে কে জানতো ক্রোয়েশিয়া ফাইনাল খেলবে। তারা দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে উঠেছে। আমি ফাইনালের দুই দল ফ্রান্স ও ক্রোয়েশিয়াকে অভিনন্দন জানাচ্ছি। বিশ্বকাপে বেশি দেশ খেললে বেশ জমজমাট হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর