,

ভারতে স্টীল কারখানার বিষাক্ত গ্যাসে ৬ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে বৃহস্পতিবার একটি স্টীল কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় কমপক্ষে ছয় কর্মী নিহত হয়েছে ও আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

অন্ধ্র প্রদেশের প্রধান নগরী অমরাবতীর প্রায় ৩৮৪ কিলোমিটার পশ্চিমে অনন্তপুর জেলার তাদিপাত্রিতে একটি বেসরকারি স্টীল কারখানায় এ গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটে।

অনন্তপুরে দায়িত্ব পালন করা একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ সন্ধায় কারখানার ভিতরে গ্যাস নির্গত হওয়ার কারণে ছয় কর্মীর মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। এ কারখানায় মেরামত কাজের পর পরীক্ষা করার সময় এ দুর্ঘটনা ঘটে।’

ওই কর্মকর্তা আরো জানান, এতে কিছু কর্মী অচেতন হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর