,

২৪ ঘণ্টায় ২০০ জনকে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র এক দিনের অভিযানে ২০০ জন তালেবান বিদ্রোহী ও আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নানগাহার, কুনার, পারওয়ান, গাজি, উরুজগান, জাবুল, ফারাহ, বাদগেস, ফারইয়াব, বাদাকশান ও হেলমন্দে এলাকাগুলোতে বিমান ও স্থল অভিযানে ১১৮ জনকে হত্যা করা হয়েছে।

এ সময় আহত হয়েছেন তালেবান যুগের মন্ত্রী আমির খান মুত্তাকি। নিহতের তালিকায় রয়েছেন পাকিস্তান ভিত্তিক তালেবানের শক্তিশালী কাউন্সিল কোয়েটা সুরার ২ সদস্য ও তালেবানের দুই গর্ভনর।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, পাকতিয়া প্রদেশের আহমাদ আবা ও জুরমাত জেলায় পুলিশ চেকপোস্টের ওপর হামলা চালায় তালেবানরা। এ সময় বিমান অভিযানের অনুরোধ চাওয়া হয় দেশটির সরকারের কাছে। অনুমতি মিললে ৮১ জনকে হত্যা করতে সক্ষম হন সরকারের বিমান বাহিনী।

এ ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর আট সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ মুখপাত্র সরদার ওয়ালি। গত মাসে ঐতিহাসিক অস্ত্রবিরতি শেষ হওয়ার পর দেশটিতে সহিংসতা আরও কয়েকগুণ বেড়ে গেছে। সৌদি আরব আমন্ত্রিত আন্তর্জাতিক শান্তি আলোচনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে তালেবান বিদ্রোহীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর