,

পানি আর দুধ সমান-সমান!

news-image

গত দুই সপ্তাহ ধরে কালাই উপজেলার বিভিন্ন হাট-বাজারে পানির দামে কয়েক হাজার লিটার দুধ বিক্রি হচ্ছে। স্থানীয়ভাবে চাহিদা না থাকায় প্রতি লিটার দুধ ১৮ থেকে ২০ টাকা বিক্রি করে লোকসান গুনছেন এলাকার শতাধিক দুগ্ধ খামারি।
উপজেলার প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, কালাই পৌরসভাসহ উপজেলার পাঁচ ইউনিয়নে প্রায় ২৮০টি দুগ্ধ খামার রয়েছে। এগুলোতে গাভীর সংখ্যা প্রায় ৩ হাজার। এসব খামারে প্রতিদিন গড়ে প্রায় ৯ হাজার লিটার দুধ উৎপাদিত হয়। বর্তমান উপজেলার, মোলামগাড়ীহাট, মাত্রাইহাট, বিয়ালাহাট, সোমশিরা বাজার, বৈরাগীহাট, করিমপুর বাজার, হাতিয়র বাজার, মোসলিমগঞ্জনহাট, নুনূজবাজার, পুনটহাট, পাঁচগ্রাম বাজার, শান্তিনগর বাজার, মহেশপুর বাজার ও কালাই পৌরহাটসহ বিভিন্ন হাট-বাজারে ১ লিটার গাভীর দুধ ১৮ থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে।

উপজেলার বাদাউচ্চ গ্রামের দুগ্ধ খামারি মো. হামিদুল ইসলাম ও নুর মোহাম্মদ জানান, গত দুই সপ্তাহ ধরে দুধ অনেক কম দামে বিক্রি হচ্ছে। বর্তমান খামারে উৎপাদিত এক লিটার দুধ বাজারে মাত্র ১৮ থেকে ২০ টাকা। অন্যদিকে বাজারে গো-খাদ্যসহ ওষুধের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। দুধ বিক্রি করে গো-খাদ্যও কেনা যাচ্ছে না। এতে করে প্রতিদিন অর্থনৈতিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। তাদের অভিযোগ, এ ব্যাপারে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর থেকে দুধ বিক্রি বিষয়ে তারা কোনো সুপরামর্শ পান না। জেলার বাইরে থেকে পাইকারি ক্রেতারা এলাকাতে দুধ কিনতে এলে দাম ভালো পাওয়া যেতে পারে বলে মনে করেন এই দুই খামারি।
এ বিষয়ে উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল মালেক জানান, বর্তমানে উপজেলায় দুধের উৎপাদন খুব বেশি, কিন্তু সে তুলনায় ক্রেতাদের চাহিদা তেমন নেই। তাই দুধের দাম কম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর