,

ট্রেন লাইনে বসে গল্প, কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু

news-image

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘাটাইল উপজলোর রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬০) ও তার নাতি সবুর আলীর ছেলে আহাদ আলী (৫)।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নুর এ আলম জানান, দাদি ও নাতি কালিহাতী উপজলোর রাজাবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে তারা ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এক পর্যায় দাদি ও নাতি লাইনে বসে গল্প করার সময় ঢাকাগামী দ্রুত গতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে নিহতদের লাশ পরিবারের লোকজন নিয়ে যায়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর