,

কানাডার রাস্তায় হেনস্থার শিকার ক্যাটরিনা কাইফ!

news-image

বিনোদন ডেস্ক : বিদেশে ট্যুরে গিয়ে এরকম ঘটনার মুখোমুখি হতে হবে, সেটা যেন স্বপ্নেও ভাবেননি ক্যাটরিনা কাইফ৷ তাই ক্যাটরিনা কিছুটা হতবাক, কিছুটা ভীত৷ ক্যাটরিনার সঙ্গেই যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ ছাড় পাবেন কীভাবে ? এরকমটাই বার বার বলতে শোনা গেল ক্যাটের মুখে৷

ক্যাটরিনা আপাতত ব্যস্ত রয়েছেন সালমান খানের দাবাং ট্যুরে ৷ সালমান খানের এই দাবাং ট্যুর মানেই বিনোদন একশো শতাংশ ৷ এই ট্যুরে ক্যাটরিনা ছাড়াও রয়েছেন জ্যাকলিন, সোনাক্ষি সিনহা, বরুণ ধাওয়ানের মতো বলিউড তারকারা ৷ এত জনের মাঝে ক্যাটরিনার সঙ্গেই ঘটে গেল এরকম কাণ্ড।

জানা গেছে, ভ্যানকুভারের রাস্তা দিয়ে সকাল সকাল নিজের ম্যানেজারের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন ক্যাটরিনা ৷ হঠাৎ করেই ক্যাটরিনাকে ঘিরে ধরে প্রায় ৭ জন লোকজন ৷ ভিড় জমতে থাকে ক্রমশই ৷ লোকজনের আবদার, ক্যাটরিনার সঙ্গে সেলফি তুলতেই হবে।

প্রথমে কয়েকটা সেলফি ক্যাট তুললেও, পরের দিকে ক্যাট একটু বিরক্তি বোধ করেন এবং স্পষ্টই ক্যাটরিনা ফ্যানদের জানান, ‘প্লিজ বন্ধ করুন ৷ ছবি তুলবেন না’ ৷ ক্যাটরিনার মুখে একথা শুনে, হঠাৎই ক্ষেপে যান সবাই ৷ রাস্তার মাঝে দাঁড়িয়ে ক্যাটরিনাকে অশ্লীল ভাষায় আক্রমণও করতে ছাড়েননি কেউ কেউ। তবে এই বিষয়ে আর সময় নষ্ট করেননি ক্যাট ৷ দ্রুত ঢুকে গিয়েছেন হোটেল রুমে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর