,

থাইল্যান্ডের সেই গুহাকে ‘জীবন্ত জাদুঘর’ বানানোর পরিকল্পনা!

news-image

অনলাইন ডেস্ক: থাম লুয়াং গুহাকে ‘জীবন্ত জাদুঘর’ বানানোর পরিকল্পনা করছে থাইল্যান্ড সরকার। ১৭ দিনের ভয়াবহ অভিযান এবং তার সাফল্যকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান দেশটির সাবেক গভর্নর এবং উদ্ধারকারী দলের প্রধান নারংসাক ওসোটানাকর্ন।

তিনি জানান, এই গুহাকে জাদুঘর বানানোর একটাই লক্ষ্য কীভাবে অভিযান চালিয়ে ‘ওয়াইল্ড বোয়ার্স’ দলটিকে উদ্ধার করা হয়েছে, তার তথ্য সংরক্ষণ করা।

বুধবার যখন গুহা থেকে সব শিশু এবং তার প্রশিক্ষককে উদ্ধার করা হয়, তখনই সিনেমা বানানোর একটি স্ক্রিপ্ট খসড়া করে ফেলেন দুই হলিউড ছবি নির্মাতা। গুহার ভিতর যে টানটান উত্তেজনা চলছে, তা উপলব্ধি করতে সেখানে গিয়ে উপস্থিত হন তারা।

‘ওয়াইল্ড বোয়ার্স’ দলের ফুটবলারদের দুঃসাহসিক লড়াই নিয়ে আগামী দিনে সিনেমা যে হবে, নিশ্চিত করে গিয়েছেন নির্মাতারা। সেই খুদে শিশুদের বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রণ জানিয়েছিলেন ফিফা প্রেসিডেন্টও।

থাইল্যান্ডের দীর্ঘতম গুহা থাম লুয়াং। মায়ানমার সীমান্তের উত্তর চিয়াং রাইয়ের এই গুহাকে ঘিরে রয়েছে পর্বতমালা। তার কোলে অখ্যাত ছোট্ট শহর মায়ে সাই। পর্যটকের সেভাবে ভিড় নেই এখানে। বিশ্বের দরবারে থাম লিয়াং গুহা এই দু’সপ্তাহে যে খ্যাতি লাভ করেছে, তা ধরে রাখতে চায় থাইল্যান্ড প্রশাসন। সেখানে পর্যটকের ভিড় বাড়াতে এই গুহাকে জাদুঘর বানানোর পরিকল্পনা করছে প্রশাসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর