,

পাইলটের ধূমপানে ৬ হাজার মিটার নিচে নামল বিমান!

news-image

অনলাইন ডেস্ক: বিমানের ককপিটে বসে পাইলটদের ধূমপানের কারণে চীনা পতাকা বহনকারী একটি বিমান মাঝ আকাশ থেকে অস্বাভাবিকভাবে প্রায় ৬ হাজার মিটার (১৯ হাজার ৬০০ ফুট) নীচে পড়ে যায়। যদিও অল্পের জন্য বিমানটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। মঙ্গলবার এ ঘটনা ঘটে। তবে অভিযোগ উঠেছে পাইলটদের দায়িত্বে অবহেলার কারণেই বিমানটি এমন ঝুঁকিতে পড়েছিল। খবর সিএনএন।

খবরে বলা হয়, মঙ্গলবার রাতের ওই ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ করে অস্বাভাবিকভাবে মাত্র ৯ মিনিটেরও কম সময়ে ১০ হাজার মিটার (৩২ হাজার ৮০০ ফুট) থেকে ৪ হাজার মিটার (১৩ হাজার ১০০ফুট) ফুট নিচে নেমে আসে। বোয়িং ৭৩৭ বিমানটিতে তখন ১৫৩ জন যাত্রী ছিলেন। এছাড়া ৯ জন ক্রু ছিলেন। সবশেষ কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া বিমানটি চীনের দালিয়ান বন্দরে পৌঁছে।

বিমানটি এভাবে নিচে নেমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের সামনের অক্সিজেন মাস্ক খুলে যায়। এদিকে ওই ফ্লাইটের দুজন যাত্রী এ ঘটনার ভিডিও এবং ছবি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ওই ছবি ও ভিডিওতে যাত্রীদের ‍মুখের সামনে অক্সিজেন মাস্ক খোলা অবস্থায় দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর