,

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক অর্জন

news-image

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) প্রথমবারের মতো স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের আহমেদ জাওয়াদ চৌধুরী। রোমানিয়ায় অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে তিনি এ পদক অজর্ন করেন। জাওয়াদ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ৪২ নম্বরের পরীক্ষায় সব মিলিয়ে ৩২ পেয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। এর আগে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল রুপা জয়। সর্বশেষ ২০১৭ অলিম্পিয়াডে ২৩ পয়েন্ট নিয়ে রুপা জিতেছিলেন জাওয়াদ।

রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক ছাড়াও তিনটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। ব্রোঞ্জ পদকজয়ীরা হলেন তাহনিক নূর সামিন (২৩), জয়দীপ সাহা (১৯) ও তামজিদ মুর্শেদ রুবাব (১৮)। এ ছাড়া ছয় সদস্যের দলের বাকি দুই সদস্য রাহুল সাহা ও সৌমিত্র দাস সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন। এবারের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের অবস্থান ৪১তম। পাশের দুই দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ২৮ ও ৮০তম। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর