,

নিজেকে আড়ালে রাখতে চান ইভানা

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে জয় সূচক গোল করে ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালের মঞ্চে নিয়ে আসেন ফরোয়ার্ড মারিও মানজুকিচ। আর এর মাধ্যমেই বিশ্ববাসীর কাছ নিজেকে তুলে ধরেছেন এ জুভেন্টাস তারকা। কিন্তু ভাবতেই অবাক লাগছে ক্রোয়েশিয়ান নায়ক মানজুকিচের বান্ধবী ইভানাকে হয়ত অনেকেই চেনে না! আসলে চেনার কথাও না। কেননা, বিশ্ববাসীর কাছ থেকে নিজেকে আড়াল করতে চান তিনি। আর সেই উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম কিংবা টুইটারে কোনো অ্যাকাউন্টই নেই ইভানার।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছে পুরো বিশ্ব। রাশিয়ায় নিজ নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন দেশটির সেরা ফুটবল তারকারা। আর পছন্দের তারকাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা। কেউ কেউ আবার প্রিয় মানুষটিকে অনুপ্রেরণা দেয়ার জন্য গ্যালারিতেও উপস্থিত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই এর নজির দেখেছে বিশ্ববাসী। আকিনফেভদের প্রেরণা জোগাতে স্টেডিয়ামে দেখা গিয়েছিলেন রুশ পর্ন তারকাকেও। শুধু তাই নয় দেশের ফুটবলারদের খেলা দেখার জন্য ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট কালিন্দার রাশিয়া হাজির হন। কিন্তু রাশিয়াতে কেউ একজন মনে হয় নেই! সমর্থকরা খুঁজে পাচ্ছে না ক্রোয়েশিয়ান জুভেন্টাস তারকা মানজুকিচের বান্ধবী ইভানাকে। তাকে পাওয়া যাবেই বা কিভাবে, নিজেকে আড়াল করে রাখতে চান তিনি। মানজুকিচের জন্মস্থান ¯øাভুনস্কি ব্রডে একটি স্কুলে ইভানার সঙ্গে প্রথম পরিচয় হয় ইভানার।

এক সময় দুজন-দুজনার প্রেমে পড়ে যান। দীর্ঘ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন মানজুকিচ-ইভানা। জুভেন্টাস তারকা ইভানার চেয়ে তিন বছরের বড়। পোল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ে এখনো পড়াশোনা করছেন ইভানা। তবে সবচেয়ে মজার বিষয় হলো মারিও মানজুকিচের একমাত্র বোনের নামও ইভানা। তবে দুজনের মধ্যে তাল-গোল হারান না ক্রোয়েশিয়ার এই জীবন্ত ফুটবল কিংবদন্তি। তার বোন বর্তমানে রয়েছেন জার্মানিতে। অবাক করা বিষয় হলো মানজুকিচের বান্ধবী আট-দশটা মেয়ের চেয়ে একদমই আলাদা। বিশ্বায়নের যুগে প্রত্যেকে চায় নিজেকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে। আর এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। কিন্তু অনেকটা অবিশ্বাস্য হলেও সত্য যে ইনস্টাগ্রাম কিংবা টুইটারের মতো জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর কোনোটিতেই অ্যাকাউন্ট নেই তার। এমনকি মানজুকিচের সঙ্গে দ্বৈত ছবি তুলতেও পছন্দ করেন না ইভানা। তবে ঘরে বসেই প্রিয় মানুষটির খেলা উপভোগ করছেন ইভানা। আর সেখান থেকেই অনুপ্রেরণা জোগাচ্ছেন। ভোরের কাগজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর