,

২৯ দিনেই কোরআন মুখস্থ করলেন পাকিস্তানের কলেজ ছাত্রী

news-image

সাধারণত একজন কোরআনে হাফেজ সমগ্র কোরআন শরীফ মুখস্থ করতে সময় নেন দুই কিংবা আড়াই বছরের বেশি। বড়জোর এক বছরের কম সময়, কিন্তু একমাসের কম সময়ে কোরআনি হাফেজ হওয়া দুনিয়ার অন্যরকম রেকর্ড আর এটাই ঘটলো পাকিস্তানে।

স্বল্পসময়ের মধ্যে পুরো কোরআনে কারিম হেফজ (মুখস্থ) করে রেকর্ড গড়লেন পাকিস্তানের এক মেধাবী ছাত্রী। তিনি মাত্র ২৯ দিনে কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন। তার নাম জুয়াইরিয়া।

পাকিস্তানের লাহোর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় বসবাস করেন এই ছাত্রী। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান জুয়াইরিয়া অসম্ভব মেধাবী ছাত্রী। দৃঢ় সংকল্প ও ইচ্ছার সুবাদে এক মাসেরও কম সময়ে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন তিনি।
জুয়াইরিয়া গাজিয়াবাদ কলেজের ছাত্রী। গত মাসে কলেজ ছুটির ফাঁকে সে কোরআন মুখস্থ করার উদ্যোগ নেয় এবং অল্প সময়ে নিজের লক্ষে পৌঁছাতে পেরেছেন। মাত্র ২৯ দিনে কোরআন হেফজ করে নিজেকে ধন্য মনে করছেনি তিনি।

জুয়াইরিয়ার পিতা ছোটখাটো ব্যবসায়ী। তাদের সংসার চলে প্রচ- অর্থকষ্টে। নিজে বেশি পড়ালেখা করতে না পারলে দুই মেয়েকেই শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চান বাবা। মেয়ের এমন কীর্তিতে তিনি ভীষণ খুশি। লাহোরের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তানি এই ছাত্রীর কোরআন মুখস্থের রেকর্ডটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নথিভূক্ত করার আবেদন জানানো হবে। সূত্র: বেঙ্গল রিপোর্ট

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর