,

জ্যোতিষী উট যা বললো ফ্রান্স-ক্রোয়েশিয়া নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক।।  এবারের রাশিয়া বিশ্বকাপে সেমিতে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। অপরদিকে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে উঠেছে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তাই এখন শুরু হয়েছে বিশ্বকাপ ফাইনাল ক্রোয়েশিয়া না ফ্রান্স জিতবে- এ নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা। এরইমধ্যে উট শাহীন ফাইনালে কে জিতবে তা নির্ধারণ করে ফেলেছেন। শাহীনের মতে এবারের বিশ্বকাপ জিতবে ক্রোয়েশিয়া।

উল্লেখ্য, ২০১০ সালে অক্টোপাসের ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য এখনো সবাই তার কথা মনে রেখেছে। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে। তাই সঠিক হয়েছিল। তবে এবারের রাশিয়া বিশ্বকাপে দেখা গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। অন্যদিকে এবারের বিশ্বকাপে উট শাহীনও আলোচনায় এসেছে তার সঠিক ভবিষ্যদ্বণীর মাধ্যমে।

তবে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। কোয়ার্টার ফাইনালেও প্রায় সবগুলো ম্যাচে সঠিক জয়ী খুঁজে নিয়েছে উট। সেমিফাইনালের দুটি ম্যাচেরই সঠিক জয়ী চিহ্নিত করতে সক্ষম হয়েছে শাহীন। তবে এবার বিশ্বকাপ ফাইনাল নিয়ে তার ভবিষ্যদ্বাণী কি সত্য হবে? তা বলা যাবে বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়ার পর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর