,

চুল কেটে ফেললেন সোনালি বেন্দ্রে (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। কয়েকদিন আগেই তিনি এই খবর জানান ক্ষুদে বক্তব্য সাইটের মাধ্যমে। তারপর থেকেই বিভিন্নভাবে সোনালিকে মানসিকভাবে সাহায্য করছেন তার পরিবার, স্বজন, বন্ধু ও সহকর্মীরা। সোনালি বেন্দ্রে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছেন।

তারই অংশ হিসেবে মঙ্গলবার (১০ জুলাই) নিজের প্রিয় চুল কেটে ছোট করে ফেলেছেন সোনালি। সেই ছবি এবং ভিডিও নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাইকে দেখিয়েছেন তার লড়াইয়ের প্রস্তুতি। চুল কেটে ফেলার সময় কেঁদেও ফেলেছেন তিনি। পরক্ষণেই হাসির আড়ালে ঢেকে ফেলেছেন বেদনাকে। বোঝাই যাচ্ছে সেখানে তিনি মানসিক ও শারীরিক লড়াইয়ের মধ্যে দিন যাপন করছেন।

ভিডিও শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লিখেছেনও তিনি। তার প্রিয় লেখক ইসাবেল অ্যালেন্ড এর লেখা থেকে উদ্ধৃতি দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমরা জানিই না আমরা কতটা শক্তিশালী। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভিতরের শক্তিটা বাইরে বের করে আনতে জোর করা হয়। বাঁচার জন্য এবং নতুন করে শুরু করার জন্য মানুষ কী না করতে পারে।’

বিগত কয়েকদিনে সহকর্মী, ভক্তদের ভালবাসা পেয়ে আপ্লুত বলেও জানান তিনি। এছাড়াও যারা নিজেদের বা প্রিয়জনের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার গল্প শুনিয়ে উদ্দিপনা জুগিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত সপ্তাহে বলিউড অভিনেতা অক্ষয় কুমার নিউইয়র্কে সোনালি বান্দ্রের সঙ্গে দেখা করেন। ক্যানসারকে হারিয়ে জয়ী হয়ে দেশে ফেরার উৎসাহ দেন তিনি।
https://www.facebook.com/IAmSonaliBendre/videos/2219753714912852/?t=18

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর