,

প্রধানমন্ত্রীর বক্তব্যে পুরো জাতি হতাশ: নুরুল হক নুর

news-image

নিউজ ডেস্ক : কোটা সংস্কার নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে পুরো বাংলাদেশের মানুষ হতাশ বলে মন্তব্য করেছেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের রায় আছে সেটা বাতিল সম্ভব নয়’, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “প্রধানমন্ত্রী গত ১১ এপ্রিল সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ‘কোটা বাতিল’। বিদেশ থেকে ফিরে এসে সংবাদ সম্মেলনেও সাংবাদিক শ্যামল দত্তের প্রশ্নের উত্তরে বলেছিলেন ‘সরকারি চাকরিতে কোটা বাতিল বাতিলই। কিন্তু তারপর এখন আবার বলা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা কমানো যাবে না, ৩০ শতাংশ রাখা হবে। কিছুটা রাখুক আমরাও চাই। কিন্তু ৩০ শতাংশ কোটা রাখার কথা যেভাবে বলা হচ্ছে আমরা মনে করি আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পুরো জাতিকে হতাশ করেছে প্রধানমন্ত্রীর এই কথা।’

এসময় তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পাঁচ দফার আলোকে ১০ থেকে ১৫ শতাংশ কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২) জুলাই দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধার কোটা, এই কোটার ওপর কিন্তু হাইকোর্টের রায় আছে, মুক্তিযুদ্ধের কোটা ওভাবেই সংরক্ষিত থাকবে। বাতিল হবে না।’

প্রসঙ্গত, কোটা সংস্কারের সর্বশেষ অবস্থা নিয়ে গত ৩০ জুন সংবাদ সম্মেলন করার পূর্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরকে বেদম মারধার করে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরেক যুগ্ন আহ্বায়ক রাশেদ খান ও সোহরাব হোসেন বর্তমানে রিমান্ডে রয়েছেন। এছাড়া এপিএম সুহেলকে গ্রেফতার করেছে পুলিশ। সারাবাংলা

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির